1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তামাবিল স্থল বন্দরে ট্রাক প্রতি ৪৫০ টাকার চাঁদা আদায়: চাঁদার ভাগ যাচ্ছে কাস্টম ও সমিতির কিছু নেতার পকেটে

জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬৯৩ বার পঠিত

 

সিলেটের সর্ববৃহৎ আমদানি-রপ্তানির একমাত্র কেন্দ্র তামাবিল স্থল বন্দর। দীর্ঘদিন ধরে এই বন্দর ব্যবহার করে ব্যবসায়ীরা ভারত থেকে পাথর ও কয়লা আমদানি করে আসছেন। তবে সম্প্রতি এই বন্দরকে ঘিরে গড়ে উঠেছে চাঁদাবাজির একটি সংঘবদ্ধ চক্র। অভিযোগ উঠেছে, প্রতিটি আমদানিকৃত ট্রাক থেকে সিএনএফ এজেন্টদের সহায়তায় ৪৫০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তামাবিল আমদানিকারক গ্রুপের নেতৃত্বে থাকা ওমর ফারুক নামের এক ব্যক্তি আব্দুল করিম রাশেলের মাধ্যমে চারজন সহকারি সিএনএফ কর্মী নিয়োগ দিয়ে এ চাঁদা আদায়ের কাজ পরিচালনা করছেন। বন্দরের অভ্যন্তরে চলমান ব্যবসায়িক কার্যক্রমকে নানা অজুহাতে বিলম্বিত করে ব্যবসায়ীদের বাধ্য করা হচ্ছে অতিরিক্ত এই অর্থ দিতে।

এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গত এক মাস ধরে ভারত থেকে পাথর আমদানি হচ্ছে এবং কাস্টম ও বন্দর কর্তৃপক্ষ নির্ধারিত পরিমাপ অনুযায়ী এসব পণ্য খালাস করছে। কিন্তু এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল কৃত্রিম জটিলতা তৈরি করে মূল ব্যবসায়ীদের নানা হয়রানির মধ্যে ফেলছে এবং তারই সুযোগ নিয়ে এই ৪৫০ টাকা করে আদায় করা হচ্ছে।

গতকাল (৩০ এপ্রিল) দুপুর ২টায় দৈনিক আজকের পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মো. রেজওয়ান করিম সাব্বির, ভোরের কাগজের সাইফুল ইসলাম বাবু ও ইত্তেফাকের নাজমুল ইসলাম বন্দরে তথ্য সংগ্রহে গেলে সেখানেই তারা মুখোমুখি হন হামলার। অভিযোগ রয়েছে, আব্দুল করিম রাশেলের নেতৃত্বে একদল ব্যক্তি সাংবাদিকদের প্রতি অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং সাইফুল ইসলাম বাবুর ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। রাশেল দাবি করেন, কাস্টম ও বন্দর এলাকায় সাংবাদিকদের প্রবেশের জন্য তার অনুমতির প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে আমদানিকারক সমিতির প্রতিনিধি মহরম আলী বলেন, সমিতির অফিস খরচ বাবদ প্রতি গাড়ি থেকে ৪৫০ টাকা নেয়া হচ্ছে। টাকা কোথায় ব্যবহার হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাক্ষাতে বিষয়টি বলছি”।

অপর এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সবাই ব্যবসায়ীদের স্বার্থের কথা বললেও বাস্তবে ব্যবসায়ীদেরই শোষণ করছে এই চক্র। ৪৫০ টাকা দিলেও হয়রানি কমছে না বরং বাড়ছে”।

তামাবিল কাস্টমসের কর্মকর্তাদের মধ্যে ইয়াকুব জাহিদ ছুটিতে থাকায় দপ্তরে পাওয়া যায়নি। পরে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, “আমাদের কাছে কারগো আসে সঠিক পরিমাপের ভিত্তিতে। ক্লিয়ারেন্স দেয়ার বাইরে আমাদের কিছু করার নেই।”

অন্যদিকে স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান বলেন, “প্রতিটি গাড়ি সঠিকভাবে পরিমাপ করে বন্দরে প্রবেশ ও বাহির হয়। ৪৫০ টাকা করে চাঁদা আদায়ের বিষয়টি আমার জানা নেই এবং আমাদের কোনো কর্মকর্তা এতে জড়িত নয়।”

স্থানীয় সচেতন মহল এবং ব্যবসায়ীরা এই চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর