1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

জামালগঞ্জ হাওরে বজ্রপাতে শ্রমিক নিহত

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১০৩ বার পঠিত

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ মে)  দুপরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত মানিক মিয়া ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর নতুন পাড়ার (হকিয়ার ডকি) গ্রামের মৃত হুসেন আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মানিক মিয়া তার ছেলেকে নিয়ে পাগনার হাওরে বোরো ধান কাটতে যান। হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে বজ্রপাত পতিত হয়ে জমিতেই মারা যান মানিক। পরে খবর পেয়ে আশে পাশের লোকজন লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে আসে। এসময় সাথে থাকা তার ছেলের কোন রকম সমস্যা হয়নি। সে সুস্থ আছে বলে জানা গেছে।

এ ব্যপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাত পতিত হয়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। লাশ হাওর থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর