1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় শ্রমিক দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্যর‍্যালী ও সমাবেশ

ফারুক আহমেদ, ধর্মপাশা, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮৬ বার পঠিত

 

ফারুক আহমেদ,ধর্মপাশা:- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্যর‍্যালী ও সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সময়ের মধ্যে এই র‍্যালী ও সমাবেশ করা হয়। প্রথমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সংগঠন যেমন- ধর্মপাশা মটর চালক শ্রমিক, অটো চালক ও সিএনজি চালক সংগঠনের ব্যানারে র‍্যালী নিয়ে উপজেলা চত্বরে এসে মিলিত হয়।

পরে উপজে প্রশাসনের ব্যানারের সাথে ওই চত্বর থেকে বিশাল একটা বর্ণাঢ্য র‍্যালী বের হয়েছে উপজেলার সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওই চত্বরে এসে র‍্যালী শেষ করে সমাবেশে মিলিত হয়। এর পূর্বে বেলা সাড়ে ১০টার দিকে ধর্মপাশা ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের ব্যানারেও একটি র‍্যালী করা হয়।

পরে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জনি রায়, উপজেল বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুগ্ন আহবায়ক এস.এম রহমত প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, জুলফিকার আলী ভূট্রো, নুরুল ইসলাম বিএসসি, সদস্য সালেহ উদ্দিন মাহতাব, মাহবুব আলম হাদিস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ন আহবায়ক সাইফুর রহমান কাঞ্চন, আলমগীর কবির, উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, মটর চালক শ্রমিক সংগঠনের সভাপতি বাদাশা মিয়া, অটো চালক শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুল আলীম, জীবন আহমেদ এরশাদ, শহীদ মিয়া, আবুবকর সিদ্দিক সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সমাবেশে বক্তারা শ্রমিকের বিভিন্ন ন্যায্য দাবী দাওয়া উপস্থাপন করে বলেন, শ্রমিকের গায়ের ঘান শুকানোর আগেই তার মজুরি প্রদানসহ ৮ঘন্টার বেশি সময় কাজ নয়, স্বাস্থ্যসেবা, সেফটি প্রতিটি কর্তপক্ষকে নিশ্চিত করতে হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর