
মোহাম্মদ আবদুল কাদির, মধ্যনগর,সুনামগঞ্জ:- সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উওর ইউনিয়নের ভারতের সীমান্ত বর্তী মহিষখলা বাজারে গত১লা মে রাতে আগুনে পুড়ে গেছে ছয়টি দোকান মধ্যবাজারের একটি দোকান হতে আগুনের সূত্রপাত হয়।
অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী মোক্তার হোসেন বলেন রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর প্রায় রাত ১২টার দিকে বাজারের পাহারাদার দোকানে ধোয়া দেখে আমাকে ফোন দিলে এসে দেখি দোকান পূড়ে সব শেষ হয়ে যায়। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বাজারের আরেক ব্যাবসায়ী মোঃ হযরত আলী বলেন আমাদের মধ্যনগর উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় পাশ্ববর্তী উপজেলা কলমাকান্দা হতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে স্থানীয় জনগণ, ব্যাবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা হচ্ছে মোক্তার হোসেন,
হেলাল মিয়া,কলন্দর মিয়া, মোবারক হোসেন, মিজানুর মিয়া ও শাহজাহান। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান নূরনবী তালুকদার বলেন আগুন লাগার সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করি এবং পাশ্ববর্তী উপজেলা কলমাকান্দা ফায়ার সার্ভিসের সহযোগিতা কামনা করি ফলে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে তখনও কিছু সঠিকভাবে জানা যায়নি।