1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুবিপ্রবি’র ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত নির্মাণের দাবিতে আলোচনা সভা

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৩ বার পঠিত

 

শান্তিগঞ্জে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) বিকাল ৪.০০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলাবাসীর উদ্যােগে উপজেলার নোয়াখালী বাজারের লিলি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আকিকুর রহমান আকিক এর সভাপতিত্বে ও নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজিবুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এনামুল কবির, শান্তিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী, শিক্ষক সানী আহমদ, শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ ও ইউপি সদস্য মাহবুব ইসলাম।
সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় নির্মাণের স্থান এর আগে একাধিকবার আলোচনা করে ঠিক করা হয়েছে। এটি একটি মীমাংসিত বিষয়। এ বিষয় নিয়ে টালবাহানা না করে দ্রুত পূর্ব নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করার দাবি জানান তারা।

এসময় সাংবাদিক এম ইলিয়াছ আলী, প্রভাষক কবির আহমদ, সাংবাদিক মান্নার মিয়া, শিক্ষক ফয়ছল আহমদ, সমাজকর্মী সবুজ মিয়া, ইয়াহিয়া মিয়া, সুমন আহমদ ও মুবিন আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর