
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে প্রবাসী শাহাব উদ্দিন শিহাব ও আনোয়ার হোসেনকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৪ মে) রাত ৮টায় ইউনিয়নের ঘাটের চটি মুহিত কমপ্লেক্সে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল আহমদ।
৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রাজন আহমদ রিমান ও সভাপতি আদনান সাব্বিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বি এন পি’র উপদেষ্টা এ বি এম জাকারিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি তেরা মিয়া, সাধারণ সম্পাদক মছদ্দর আলী,উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোমান আহমেদ, উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন,উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, ইউনিয়ন বি এন পি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,চিকনাগুল ইউনিয়ন বি এন পি’র সদস্য আকমল হোসেন,প্রবাসী অনলাইন পরিষদ বাহরাইন বি এন পি শাখার সদস্য হেলাল আহমদ,উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, সাবেক সদস্য সচিব সুহেল রিমন,ছাত্রদল নেতা,সোহান,মিনহাজ লায়েক,ইমরান,রিমন আহমদ,আদনান শাব্বির স্বেচ্ছাসেবক দল নেতা সুমন,রুবেল আহমদ নেয়াব,ইফতেখার, ,শাকিল, শ্রমিকদল নেতা আলাই,আনোয়ার আলী, দিলদার।
যুবদল নেতা ময়নুল, সেনাজ আহমদ, কামাল আহমদ,লিটু মিয়া, আকমল হোসেন,নজরুল ইসলাম,ইসলাম আলী,বাশির আলী,উপজেলা ছাত্রদল নেতা ইমরান আহমদ,সুহেল রিমন,জিল্লুর রহমান,স্বেচ্ছাসেবক দল নেতা নোমান আহমদ,ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ উদ্দিন তেরা মিয়া, মসদ্দর আলী, কামরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ, আহবায়ক মো:শাহজাহান, উপজেলা, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীন, শামসুজ্জামান চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের সামাজিক ও রাজনৈতিক সচেতনতা, অব্যাহত সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়।