1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দীর্ঘদিন পর অসুস্থ মাকে দেখতে হাসপাতালে ডা. জোবাইদা রহমান

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩২ বার পঠিত

অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

মঙ্গলবার (৬ মে) রাতে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে একটি প্রাইভেটকারে করে রাজধানীর স্কয়ার হাসপাতালে আসেন।

সেখান থেকে তিনি তার নিজ বাসভবন মাহবুব ভবনে যাবেন বলে জানা গেছে। এদিকে ডা. জোবাইদা রহমানের আগমন ঘিরে মাহবুব ভবনে রঙ ও সাজসজ্জা করা হয়েছে।

স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। ভবনের সামনের দেয়ালটির ওপরে বসেছে কাঁটাতারের বেষ্টনী।
নিরাপত্তার স্বার্থে ভবনটির প্রধান ফটক বন্ধ রাখতে দেখা গেছে। তবে ভেতরে লোকসমাগম ছিল।

এছাড়াও ভবনটির সামনে ও আশপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ রাজকীয় বিমানে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. জোবাইদা রহমান।

জোবাইদার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৮ সালের ৪ নভেম্বর থেকে ১৯৮৪ সালের ৬ আগস্ট পর্যন্ত বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। এরপর হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময় তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জোবাইদা রহমানের চাচা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর