1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জিএসএলে আবারও রংপুর রাইডার্স, লক্ষ্য টানা দ্বিতীয় শিরোপা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৬ বার পঠিত

শিরোপা ধরে রাখতে চলতি বছরের জুলাইয়ে আবারও গায়ানা গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। জিএসএল আয়োজকরা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৫ সালের এই টুর্নামেন্টটি ১০ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত গায়ানার জর্জটাউনের প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ২০২৪ সালে জিএসএলের প্রথম আসরে এক জয়ে চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টের ফাইনালে ক্রিকেট ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি। গত আসরে রংপুর রাইডার্সের নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান। আশা করা হচ্ছে, এবারও তার হাতেই থাকবে অধিনায়কের দায়িত্ব।

২০১৭ সালে বিপিএল জয়ের পর থেকে রংপুর রাইডার্স ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে আসছে।

এখন তাদের লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্যের ধারা বজায় রাখা। জিএসএল চেয়ারম্যান স্যার ক্লাইভ লয়েড বলেন, ‘২০২৪ সালের চ্যাম্পিয়নদের আবারও স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। রংপুর রাইডার্স গত বছর টুর্নামেন্টে দারুণ উত্তেজনা, দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে এসেছিল এবং তারা সত্যিকার অর্থেই যোগ্য বিজয়ী ছিল।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর