1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

ব্যারিস্টার রাজ্জাকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৮ মে) বাদ ফজর রাজধানীর আজিমপুর কবরস্থানে তিনি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন।

এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, লালবাগ ও চকবাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন থানার আমির, সেক্রেটারিসহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে জামায়াত আমির উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ২৪-এর আন্দোলনের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে, ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না।

এ সময় দলের আরেক কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায়বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির।

দলের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দলের সঙ্গে হয়নি।  অভিযোগ তুলে তিনি বলেন, জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে।

ফ্যাসিস্টের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করারও পরামর্শ দেন জামায়াত আমির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর