1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আলিয়ায় ৩০ বছর ধরে ৪৪ পদে নেই শিক্ষক, ব্যাহত হচ্ছে পাঠদান

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৩ বার পঠিত

ঢাকায় অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ৪৪টি পদে নেই কোন শিক্ষক। ৩০ বছর ধরে এসব পদে শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। ফলে এসব পদে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দ্রুত সময়ে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি শিক্ষার্থীদের।

শিক্ষক সংকট দূর করতে বুধবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বকশিবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা -ই-আলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে ‘শিক্ষক সংকট নয়, শিক্ষা সংকট নয়, শিক্ষক নিয়োগে শিথিলতা নয়, দ্রত নিয়োগ চাই। শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন কর, শিক্ষক সংকট দূর কর।’ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

জানা গেছে, ৩০ বছর ধরে ৪৪টি পদে নেই কোন শিক্ষক। এসব পদে অতিথি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। এমনকি গত ২৫ আগস্ট পদত্যাগ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। দীর্ঘ আট মাস ধরে এ পদটিও শূন্য রয়েছে। এ ছাড়াও মাদ্রাসার হেড মাওলানা পদে থাকা শিক্ষককে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। ফলে এ পদটিও খালি রয়েছে।

সব মিলিয়ে চরম শিক্ষক সংকটে রয়েছে দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। এ ছাড়াও প্রভাষক থেকে সহকারী অধ্যাপকের অনেকগুলো পদ বহুদিন ধরে খালি থাকায় পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হলেও, শিক্ষক পদের শূন্যতা শিক্ষার মানকে হুমকির মুখে ফেলেছে। অনেক দিন ধরেই এই প্রতিষ্ঠানটিতে শিক্ষক সংকট রয়েছে। এতে আমাদের পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ে এ সমস্যার সমাধান করতে হবে।’

মানববন্ধনে তাশফিকুল ইসলাম বলেন, ‘ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার দ্রুত শিক্ষক সংকট দূর করবে। এ সমস্যা দূর হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর