1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রগুজরাট থেকে ৭৮ জনকে ধরে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৬ বার পঠিত

সুন্দরবন দিয়ে ৭৮ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। পুশইন করা সবাইকে ভারতের গুজরাট থেকে ধরা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ডের একটি সূত্র।

শুক্রবার (৯ মে) ভোরে ওই ৭৮ জনকে বিএসএফ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে রেখে যায় বলে জানা গেছে।

সেখান থেকে সকালে তাদেরকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন বন বিভাগের কর্মীরা। তারা বাংলাদেশি কি না, তা যাচাই করে দেখা হবে বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, শুক্রবার ভোর চারটার দিকে বিএসএফ সদস্যরা বঙ্গোপসাগরসংলগ্ন সুন্দরবনের গহিনে মান্দারবাড়িয়া এলাকায় কয়েকটি স্পিডবোটে আসেন। পরে তারা মান্দারবাড়িয়া চরে ৭৮ জনকে স্পিডবোট থেকে নামিয়ে রেখে চলে যান। সকাল ৯টার দিকে বন বিভাগের মান্দারবাড়িয়া ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে জানানো হয়েছে।

এ ব্যাপারে সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজিব বলেন, বিএসএফের রেখে যাওয়া ওই ৭৮ জন বাংলাদেশি কি না, তা যাচাই–বাছাই করে দেখা হবে। তা ছাড়া তাদের কী কারণে সুন্দরবনের মধ্যে রেখে যাওয়া হয়েছে, তাও খতিয়ে দেখা হবে।

এই ৭৮ জনকে প্রচলিত আইন অনুযায়ী সুন্দরবনসংলগ্ন শ্যামনগর থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর