1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২০ জন বহিষ্কার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২১৪ বার পঠিত

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার (৯ মে) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের ৫টি স্কুলে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চুক্তিভিত্তিক ৩০টির পদের বিপরীতে মোট পরীক্ষার্থী ছিল ৪৮০৩ জন। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৩৫০ জন। এর মধ্যে শহরের এএইচএমপি কেন্দ্রেই ৫৫ জনকে বহিষ্কার করা হয়।

এর আগে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. আবুল হোসেন পরীক্ষার্থী বহিষ্কারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে সেটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষার্থীদের জন্য আমরা ৪৮০৩টি কার্ড প্রেরণ করেছিলাম। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৩৫০ জন। পরীক্ষার সময়ে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বন করায় ১২০ জন বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর