1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণের মৃত্যু

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৬২ বার পঠিত

ইতালির দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় আল-আমিন হাওলাদার (২১) নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। নিহত আল আমিনের বাড়ি মুন্সীগঞ্জে। তিনি প্রায় ৩ বছর আগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালিতে যান।

জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দেশটির পালমা কামপানিয়া অঞ্চলের তাভেরনানোভা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। স্থানীয়রা জানান, ওইদিন সকালে মনোপাত্তিনো (ইলেকট্রিক স্কুটার) চালিয়ে কাজে যাচ্ছিলেন আল-আমিন হাওলাদার। এসময় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার। এতে আল-আমিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় ক্যারাবিয়ান পুলিশের কর্মকর্তা মাসসিমো নাস্তি ঘটনাস্থল পরিদর্শক করেন। তিনি জানান, নিহত আল-আমিন হাওলাদারের ইতালিতে রাজনৈতিক আশ্রয় আবেদন প্রক্রিয়াধীন ছিল। দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হচ্ছে।

দূতাবাসের কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা পালমা কামপানিয়া প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তারা।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর