1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮৬ বার পঠিত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশইন’ বা জোরপূর্বক অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সুনামগঞ্জ সীমান্তজুড়ে দিন-রাত টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি পুশইনের মতো ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়, তাহলে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সমন্বয়ে তা মোকাবিলা করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলার প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা ভারতের সঙ্গে যুক্ত।

এর মধ্যে মধ্যনগর উপজেলার সাত কিলোমিটার সীমান্তের দায়িত্বে রয়েছে নেত্রকোনা ব্যাটালিয়ন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ২৩ কিলোমিটার সীমান্ত দেখভাল করছে সিলেট ব্যাটালিয়ন এবং অবশিষ্ট ৯০ কিলোমিটার এলাকা সুনামগঞ্জ ব্যাটালিয়নের আওতায় রয়েছে। সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন ৯০ কিলোমিটারের মধ্যে ৮৯ কিলোমিটার স্থলসীমা এবং এক কিলোমিটার জলসীমা।

এসব সীমান্তবর্তী অঞ্চল দুর্গম, পাহাড়ি এবং কোথাও কোথাও কাঁটাতারের বেড়া নেই, যা নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। তবে পুশইনের আশঙ্কায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জনবল বৃদ্ধি, টহল জোরদার এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলে এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রিত এলাকায় এমন কোনো অনুপ্রবেশ ঘটেনি।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি বলেন, ‘সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। পাশাপাশি, সিভিল প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা সীমান্ত রক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মিডিয়ার সাংবাদিকরাও আমাদের গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছেন।’

তিনি বলেন, ‘সব প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার ফলে সুনামগঞ্জ সীমান্ত পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর