1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে জুলাই যোদ্ধাদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০১ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত (ক্যাটাগরি-সি) যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার ৬জন আহত জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ৪জনের হাতে চেক ও স্বাস্থ্য কার্ড তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফপিএইচও) ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক এবং জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে জৈন্তাপুর উপজেলার ৬জন তরুণ আহত হন। তারা হলেন—মো. হাবিবুল্লাহ শিকদার, মো. নূর উদ্দীন, আলমাছ আহমদ, মো. আসআদুর রহমান আল ফারুক, মাসুদ আহমেদ ও মাহমুদ হোসাইন।

অনুপস্থিত দুইজন পরবর্তীতে উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে তাদের অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর