1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

বালাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতার মৃত্যু

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৭২ বার পঠিত

সিলেটের বালাগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবলীগ নেতা লয়লুছ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মধ্যরাতে রাতেই প্রতিপক্ষ বিএনপি নেতা ইউনুস মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূইয়া।

স্থানীরা জানান, শনিবার দুপুরে বালাগঞ্জ উপজেলা সদরে নৌকায় উঠাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে আহত বালাগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি লয়লুছ মিয়া ও উপজেলা বিএনপি নেতা ইউনুস আলী পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে লয়লুছ মিয়াসহ কয়েকজন আহত হন। পরে লয়লুছ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

রোববার মধ্যে রাতেই যুবলীগ নেতার স্বজনরা বিএনপি নেতা ইউনুস মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। এতে বাড়ির একটি অংশ পুড়ে যায় বলে স্থানীয়রা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বালাগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূইয়া বলেন, নৌকায় উঠাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত যুবলীগ নেতা লয়লুছ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। যুবলীগ নেতার মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় ও তার স্বজনরা বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর