1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

জহির বিন রুহুল, জামালগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭২ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সকালে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে কমিটির সদ্য বিদায়ী সভাপতি জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্ত্তীর সঞ্চালনায় উপস্থিত সর্বসম্মতিক্রমে দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ফেনারবাঁক ইউনিয়নের সেলিমগঞ্জ বাজারের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদারকে সভাপতি ও সাচনা বাজার ইউনিয়নের আব্দুল মুকিত চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান আহমদ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক এবং জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিব আহমেদকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

গত ২৩ এপ্রিল উপজেলার সকল স্কুল প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানকে আহ্বায়ক ও জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যোর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর