1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশাচালক নিহত

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭৮ বার পঠিত

সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন বিশ্বাস (২১) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিপন উপজেলার সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিপন তার নিজ বাড়িতে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ থেকে খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না। তিনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর