1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট আজ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

সিলেট থেকে আজ বুধবার প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে। প্রথম ফ্লাইটে ৪১৮ জন হজযাত্রী দেশ ছাড়বেন। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এ বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইটে সরাসরি মোট দুই হাজার ৯০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (আজ) সরাসরি মদিনার উদ্দেশে ৪১৮ হজযাত্রী নিয়ে যাবে প্রথম ফ্লাইট। বাকি চারটি ফ্লাইট যথাক্রমে ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে।

তবে সিলেটের আরো ৫৮৫ জন হজযাত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ করতে সৌদি আরব যাবেন।
বিমান বাংলাদেশের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এ বছর পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ফ্লাইট যাবে সরাসরি মদিনায়। আর বাকিগুলো সিলেট থেকে জেদ্দায় যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর