1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রবাস ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৯৭ বার পঠিত

সৌদি আরবের জেদ্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।

মঙ্গলবার (১৩ মে) সকালে জেদ্দার একটি স্থানীয় হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ইমরান উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মিয়াজান ফরাজী বাড়ির নূরনবীর ছেলে।

ইমরানের বাবা নূরনবী জানান, রোববার (১১ মে) মোটরসাইকেলে ফুড ডেলিভারির কাজ করতে গিয়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ইমরান। পরে তাকে জেদ্দার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ইমরানের মৃত্যু হয়। তিনি হাংগার স্টেশন নামে একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বলেন, ‘সংসারের সুখের আশায় গত বছর আমার একমাত্র ছেলেকে সৌদি আরব পাঠিয়েছিলাম। কিন্তু আজ স্বপ্নের সঙ্গে আমার ছেলেকেও হারালাম। সরকারের কাছে আমার আকুল আবেদন আমার ছেলের মরদেহ দ্রুত যেন দেশে আনার ব্যবস্থা করে।’

স্থানীয়রা জানান, ইমরান শান্ত স্বভাবের ভদ্র ও পরিশ্রমী তরুণ ছিলেন। তার এভাবে চলে যাওয়া পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর