1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

ছাতকে কম্পিউটার দোকানে দুর্ধর্ষ চুরি

ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৪৭ বার পঠিত

সুনামগঞ্জের ছাতক ডিগ্রী কলেজ রোডে অবস্থিত ছাতক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আওতাধীন সবুজ কম্পিউটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত সোমবার (১২মে) রাতে এ চুরির ঘটনা ঘটে। । এ ঘটনায় ১৩মে প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক জুনেদুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দোকানে থাকা নগদ অর্থ সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ১২ মে রাতে ছাতক টেকনিকেল ট্রেনিং ইনস্টিটিউটের আওতাভুক্ত সবুজ কম্পিউটারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের মালিক ছাতক ডিগ্রি কলেজ শাখার ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও লন্ডন প্রবাসী কামরুল হাসান সবুজ। তিনি প্রবাসে চলে যাওয়ার পর থেকে প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামের চান মিয়ার ছেলে জুনেদুর রহমান। তিনি প্রতিদিনের মতো দোকানের কার্যক্রম শেষে দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে দোকান খুলতে আসলে দোকানের সাটারের তালা ভাঙা দেখে বিষয়টি স্থানীয়দের অবগত করেন এবং সন্ধ্যায় ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন জুনেদুর রহমান।

চুরেরা সাঁটারের তালা ভেঙে ভেতরে ঢুকে দোকানে থাকা দুইটি সিসি কেমেরা ডিভিআর, নোটবুক, মোবাইল ফোন, কম্পিউটারের দামি যন্ত্রাংশ ও নগদ অর্থ সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ সূত্রে জানাযায়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মখলেছুর রহমান আকন্দ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার সাথে জড়িতদের খূজে বের করার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর