1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

জৈন্তাপুরে দুই প্রবাসীকে সংবর্ধনা

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২০৮ বার পঠিত

চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি ও ঠাকুরের মাটি এলাকার স্থানীয় জনগণের উদ্যোগে দুই প্রবাসী বিএনপি নেতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবী আনোয়ার হোসেন ও সৌদি আরব প্রবাসী জাতীয়তাবাদী অনলাইন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ কে এই সংবর্ধনা প্রদান করা হয় ।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টায় জৈন্তিয়া প্রবেশ গেইট ঘাটেরচটি পয়েন্টে এই সংবর্ধনা দেওয়া হয়৷

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা মঈনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট ৪- আসেন এমপি পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছদ্দর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুফিয়ান আহমদ সবুজ।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল নেতা আব্দুল জব্বার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন আহমদ রিমন,ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিনহাজুজ্জামান, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক মানিক আহমদ ও সদস্য আরিফ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনোয়ার হোসেন ও হেলাল আহমদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস প্রধান করা হয়।

অনুষ্ঠানে অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে সংবর্ধিত অতিথিদের প্রবাস জীবনে রাজনৈতিক ও সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে বিএনপির আন্তর্জাতিক অঙ্গন বিশেষ করে বাহরাইন ও সৌদি আরবে সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা ব্যাক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর