
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৬ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫মে) বেলা পৌনে ১২টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন।
মেলাটি ৩ দিন করে দুই ধাপে ৬ দিনে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প ও ফ্লাড রিকন্সট্রাকশন ইমারজেন্সি এসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) এর সহযোগীতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা চত্বর প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে।
মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুগ্ন-আহবায়ক আব্দুল হক, এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, সদস্য মজিবুর রহমান মজুমদার, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল হেকিম, মুশফিকুর রহমান, হাফিজুল হক, সদস্য কবির আহমেদ, কৃষকদলে সভাপতি ফারুক আহমেদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।