1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাবেক মেয়র স্বদেশ প্রত্যাবর্তনে জৈন্তাপুর উপজেলা কৃষকদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

মুরাদ হাসান, জৈন্তাপুর:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

 

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে জৈন্তাপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল।

শুক্রবার (১৬ মে) রাত ৮টায় উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদ্যস সচিব আল মামুন, নিজপাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রহমান,সাধারণ সম্পাদক কবির আহমদ, দরবস্ত ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া,সাধারণ সম্পাদক নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ১ নং ওয়ার্ডের সভাপতি সাহাব উদ্দিন এবং সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য সংকু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষকদল নেতা আবদুল লতিফ, বাছিত, সাইদসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ বলেন, আরিফুল হক চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন শুধু সিলেট নয়, পুরো দেশের বিএনপি পন্থী কৃষক সমাজের জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে। তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির আন্দোলন আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠান শেষে সাবেক মেয়রের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর