1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হযরত শাহজালাল (রহঃ)-এর ৭০৬তম ওরস শুরু রোববার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২০৭ বার পঠিত

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৬ তম ওরস মোবারক রোববার (১৮ মে) শুরু হবে। দু’দিনব্যাপী এই ওরসকে ঘিরে মাজার প্রাঙ্গণে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে রোববার থেকে শুরু হওয়া ওরসকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃংখলা বাহিনী ও মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। নিরাপত্তার কথা চিন্তা করে নিরাপত্তা দরগাহ এলাকায় অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।

মাজার কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে শুরু হয়ে সোমবার ( ১৯ মে) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরসের শেষ হবে। রেওয়াজ অনুযায়ী ওরসের দিন সকাল ৯টায় মাজারে গিলাফ চড়ানো শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে।

পরদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা। দরগাহ-ই হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) মাজারের (মোতাওয়াল্লী) ফতেহ উল্লাহ আল আমান ও সাধারণ সম্পাদক সামুন মামুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, প্রতিবছর আরবি জিলক্বদ মাসের ১৯ ও ২০ তারিখ দু’দিনব্যাপি হযরত শাহজালাল (রহ.)- এর ওরস মোবারক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবারও পালিত হচ্ছে পবিত্র ওরস মোবারক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর