1. admin@dailyprothomsylhet.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছারছীনার পীর সাহেবের শুভাগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল বর্ণাঢ্য আয়োজনে শান্তিগঞ্জ বাজারে সুনিয়া রেস্টুরেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই জৈন্তাপুরের উন্নয়নে সবার সহযোগিতা চান নবাগত (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল

জৈন্তাপুরে পুলিশের তৎপরতায় ভারতীয় মোটরসাইকেলসহ তিন জন আটক

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১০৪ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাতের অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

রবিবার (১৮ মে) রাত আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক কোম্পানির গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে নীল-সাদা রঙের একটি ভারতীয় ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করে। অভিযানের সময় আরও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে চোরাচালান চক্রের এক সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন- ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩), ফেনী সদর উপজেলার মিজানপাড়া এলাকার ফিরোজ মিয়ার ছেলে ওমর ফারুক (২২), এবং জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আশিকুল ইসলাম (২৫)।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ভারতীয় মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে তারা জড়িত। জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক একজনসহ মোট চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে আটক তিনজনকে আদালতে হাজির করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকা জৈন্তাপুরে চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর