1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিশ্বনাথে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২২১ বার পঠিত

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) বিকেল উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাধবপুর গ্রামের রোশন আলীর ছেলে সামাদ মিয়া (৭) ও খালপাড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে আল-আমিন (৮)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাধবপুর গ্রামে রোশন আলীর বাড়ির উঠোনে শিশু সামদ ও আল-আমিন খেলছিলেন।

খেলার ফাঁকে সবার অজান্তে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের দেখতে না খুঁজতে শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর