1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ঈদের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯৭ বার পঠিত

পবিত্র ঈদুল আজহায় ১০ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই হিসেবে আগামী ৫ জুন থেকে ছুটি শুরু হচ্ছে। আর এই ছুটি শুরুর আগেই শিক্ষকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা এপ্রিল মাসের বেতনও এখনো পাননি। কবে পাবেন সেটারও নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহার বোনাস ও বেতনের দাবিতে আন্দোলন করছেন স্কুল-কলেজের এমপিও শিক্ষক-কর্মচারীরা। এরমধ্যেই সুখবর পেলেন তারা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান জানান, শিক্ষকদের আন্দোলনের জেরে ঈদের ছুটি শুরুর আগেই বেতন-বোনাস দেওয়া হবে। দুটি বেতন ও বোনাস হয়তো একসঙ্গে পাবেন না। আগে বোনাস ছাড় হতে পারে। এরপর বেতনের অর্থ পাবেন।

তিনি বলেন, এপ্রিল মাসের বেতনটা বকেয়া রয়েছে। সেটির প্রস্তাব আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা অনুমোদন হয়ে আসলে খুব দ্রুত ঈদুল আজহার বোনাসের প্রস্তাব পাঠানো হবে। তারপর মে মাসের বেতনের প্রস্তাব দেব।

এদিকে, এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের বোনাস বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আসন্ন কোরবানির ঈদ থেকে শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন। আর কর্মচারীরা আগের মতোই বোনাস পাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর