1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঘুষ খায় অমানুষ: দুদক কমিশনার

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৮৪ বার পঠিত

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবাগ্রহিতাদের নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ।

সোমবার এই সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে চলে গণশুনানি কার্যক্রম।

প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারের (অব.) হাফিজ আহ্সান ফরিদ। সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, দুদকের সমন্বিত কার্যালয় সিলেট বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রাফি নাজমুস সাদাত, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ আহ্সান ফরিদ বলেন, শোষণের হাতিয়ার হচ্ছে দুর্নীতি, এর শিকার হচ্ছে সাধারণ মানুষ। দুর্নীতি এখন আর শুধু জনপ্রতিনিধি, নেতা, সরকারি কর্মকর্তার মধ্যে নেই, এটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। দুর্নীতি দেশটার কি পরিমাণ ক্ষতি করেছে সেটি ২০২৪-এ বোঝা গেছে। সব শেষ করে দিয়েছে। সব শোষণ করে নিয়ে গেছে।

কাউকে ঘুষ না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, যারা ঘুষ খায়, তারা অমানুষ। সে তার নিজের পরিবার, আত্মীয়-স্বজনকে অসম্মান করছে। ঘুষ দেবেন না, প্রতিবাদ করুন। সবাই কথা বললে এই অবস্থার পরিবর্তন আসবে। একসময় দুদকের আর প্রয়োজন হবে না।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এর পরিচালনায় গণশুনানিতে সেবাপ্রার্থীগন জেলা সদর হাসপাতাল, পৌরসভা, বিদুৎ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, পুলিশ বিভাগ, নির্বাচন কার্যালয়, বিআরটিএ, সাব-রেজিস্টার কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা কারাগার, এলজিইডি, ভূমি, প্রাণিসম্পদ কার্যালয়, বিটিসিএল, সেটেলমেন্ট কার্যালয়সহ বিভিন্ন বিভাগের অনিয়ম ও দুর্নীতি এবং সেবা নিতে গিয়ে হয়রানি-ভোগান্তির শিকার লোকজন অভিযোগ তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তাগন জবাব আর এ বিষয়ে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বক্তব্য দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর