1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মোস্তাফিজের দিল্লির ১০ উইকেটে হারের ম্যাচে একগুচ্ছ রেকর্ড

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২২৯ বার পঠিত

মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে চলতি আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটানস। শুধু নিজেদের জায়গাই নিশ্চিত করেছেন, ব্যাপারটা এমন নয়। পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও সঙ্গে করে নিয়ে গেছেন।

গতকাল রোববার দিল্লির দেওয়া ২০০ রানের লক্ষ্য গুজরাট টপকে ফেলেছে দুই ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শনের ২০৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে।

দিল্লি হারলেও এখনো প্লে-অফের দৌড়ে টিকে আছে। প্লে-অফে আর মাত্র একটি জায়গা বাকি থাকলেও মোস্তাফিজের দলের সঙ্গে প্রতিযোগিতায় আছে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস।

রোববারের ম্যাচে আইপিএল ও টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কিছু রেকর্ড হয়েছে। দেখে নেওয়া যাক- রোববার অবিশ্বাস্য ইনিংস খেলে কী কী রেকর্ড করলো গুজরাট, দিল্লিও কোন কোন রেকর্ড যোগ করলো নিজেদের ঝুলিতে।

গিল ও সুদর্শন অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ২০৫ রান তুলেছিলেন। টি-টোয়েন্টিতে ২০০+ রান তাড়া করে উইকেট না হারানোর দ্বিতীয় উদাহরণ এটি। প্রথমবার এমন ঘটনা ঘটেছিল ২০২২ সালে করাচিতে। ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়া করতে নেমে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান উদ্বোধনী জুটিতে ২০৩* রান করেছিলেন।

আইপিএলে এর আগে ১০ উইকেটে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করার রেকর্ড ছিল ১৮৪ রানের। যা কলকাতা নাইট রাইডার্স করেছিল ২০১৭ সালে। ওই সময় রাজকোটে গুজরাট লায়ন্সের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ছিলেন ক্রিস লিন ও গৌতম গম্ভীর।

গিল ও সুদর্শন টি-টোয়েন্টিতে দ্বিতীয় জুটি, যারা দুটি ২০০+ রানের পার্টনারশিপ করেছেন। গত বছর আহমেদাবাদে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২১০ রান করেছিলেন তারা। এর আগে একমাত্র এ বি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলিই (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) এমন কীর্তি গড়েছিলেন।

আইপিএলে তৃতীয়বারের মতো কোনো উদ্বোধনী জুটি ২০০+ রান তুলল। গিল ও সুদর্শন ছাড়া এর আগে লোকেশ রাহুল ও কুইন্টন ডি কক ২০২২ সালে কলকাতার বিপক্ষে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে অপরাজিত ২১০ রান করেছিলেন।

গিল ও সুদর্শনের এটি ৩০ ইনিংসে সপ্তম শতরানের জুটি। আইপিএলে তাদের চেয়ে বেশি ১০০+ রানের জুটি রয়েছে কেবল দুই জুটির- এ বি ডি ভিলিয়ার্স ও কোহলি (৭৬ ইনিংসে ১০ বার) এবং ক্রিস গেইল ও কোহলি (৫৯ ইনিংসে ৯ বার)।

গিল ও সুদর্শনের ২০২৫ আইপিএলে মোট পার্টনারশিপ রান ৮৩৯, যা আইপিএলের এক আসরে চতুর্থ সর্বোচ্চ ও কোনো ভারতীয় জুটির মধ্যে সর্বোচ্চ। তারা শিখর ধাওয়ান ও পৃথ্বী শ এর ২০২১ সালের ৭৪৪ রানের রেকর্ড অতিক্রম করেছেন।

২০২৫ আইপিএলে দিল্লির বিপক্ষে ২০০+ রান তাড়া করে জেতার ঘটনা দুইবার ঘটেছে—দু’বারই সেটি করেছে গুজরাট। আহমেদাবাদের আগের ম্যাচেও ২০৪ রান তাড়া করে জিতেছিল গিলরা। এর আগে দিল্লি কখনোই ২০০+ টার্গেট সফলভাবে তাড়া করতে দেয়নি।

এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩টি উইকেট পড়েছে; দিল্লির ৩টি, গুজরাটের ০। যা কোনো সম্পূর্ণ আইপিএল ম্যাচে সবচেয়ে কম উইকেট পতনের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ৪ উইকেট, যা সাতবার ঘটেছিল।

লোকেশ রাহুলের আইপিএলে পঞ্চম সেঞ্চুরি—একজন ব্যাটারের পক্ষে চতুর্থ সর্বাধিক। তার আগে আছেন বিরাট কোহলি (৮), জস বাটলার (৭) ও ক্রিস গেইল (৬)। রাহুলই প্রথম ব্যাটার, যিনি তিনটি ভিন্ন আইপিএল দলের হয়ে সেঞ্চুরি করেছেন—পাঞ্জাব কিংস ও এলএসজির হয়ে দুটি করে এবং এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে একটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর