1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক আহত

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২৭ বার পঠিত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ফের গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। এতে মো. সামছু মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর চিনাকান্দি বিওপি সংলগ্ন ১২১০/১০-এস সীমান্ত পিলারের পাশে এ ঘটনা ঘটে।

আহত সামছু মিয়া সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া গ্রামের বাসিন্দা সত্তার মিয়ার ছেলে।

জানা যায়, সামছু মিয়াসহ আরও চারজন বাংলাদেশি চোরাচালানী মালামাল আনার জন্য অবৈধভাবে আনুমানিক ১৫০ গজ ভারতের ভেতরে প্রবেশ করেন। পরে বিএসএফ সদস্যরা তাদের গুলি করলে সামছু মিয়া বাম কাঁধে গুলিবিদ্ধ হন। পরে তারা দ্রুত বাংলাদেশে পালিয়ে আসেন এবং আহত সামছুকে হাসপাতালে ভর্তি করা হয়।

সুনামগঞ্জ ব্যাটেলিয়ন (২৮ বিজিবির) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

একইসঙ্গে সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর