1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আমিরাতের বিপক্ষে ম্যাচ হারের পর যা বললেন লিটন

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৮১ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০৫ রান করেও হার দেখতে হলো বাংলাদেশকে। অথচ আমিরাতে আগে ব্যাটিংয়ে নেমে ২০০ করে কেউ হারেনি। সেই বৃত্ত ভেঙে গেল সোমবার। রেকর্ড রান তাড়া করে জিতে বাংলাদেশকে প্রথমবার টি-টোয়েন্টিতে হারাল স্বাগতিকরা।

শারজায় দ্বিতীয় ম্যাচ হারের পর হতাশা লুকাননি অধিনায়ক লিটন দাস।
ম্যাচ শেষে লিটন বলেন, ‘যে কোনো হার মেনে নেওয়া কঠিন। কিন্তু এই উইকেটে আমরা ভালো ব্যাটিং করেছি। উইকেট ছিল খুব ভালো, যখন তারা ব্যাট করছিল, তখন শিশির তাদের অনুকূলে ছিল।

ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ে আমাদের কিছু মিস ছিল।’
পরিকল্পনায় ঘাটতি ছিল স্বীকার করলেন তিনি, ‘এই ধরনের মাঠে যখন খেলবেন, যেটা ছোট এবং শিশির গুরুত্বপূর্ণ বিষয়, তখন হিসাব-নিকাশ ও পরিকল্পনা করে খেলতে হবে (বোলার হিসেবে)।’

টেস্ট-ওয়ানডেতে বল হাতে মুগ্ধতা ছড়ালেও প্রথম টি-টোয়েন্টিতে প্রত্যাশা পূরণ করতে পারেননি নাহিদ রানা। এই পেসারকে নিয়ে লিটনের কথা, ‘রানা আগে যা করল (তার শেষ ওভারের আগে), আমরা তার কাছ থেকে আরো বেশি কিছু প্রত্যাশা করেছিলাম।

ভালো দিন ও খারাপ দিন হতে পারে। আমরা বসব এবং আলোচনা করে ফিরে আসব।’
লিটন খেলেছেন ৪০ রানের ইনিংস, কিন্তু তা টি-টোয়েন্টি সুলভ ছিল না। ৩২ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছয়। নিজের ব্যাটিং নিয়ে তার বক্তব্য, ‘আমার ইনিংস আপ টু দ্য মার্ক ছিল না, কিন্তু আমি আমার সেরাটা চেষ্টা করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর