1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শাহজালালে উড্ডয়নের পর বিমানের ইঞ্জিনে আগুন, নিরাপদে অবতরণ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৬১ বার পঠিত

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি জরুরি অবতরণ করান। ২৯০ জন যাত্রীর সবাই নিরাপদ আছেন।

মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, সকাল ৭টার দিকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে উড্ডয়ন করে TK713 ফ্লাইটটি। উড্ডয়নের ১৫ মিনিট পরই বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন পাইলট। তিনি বিমানটি ফিরিয়ে আনেন এবং আকাশে প্রায় দেড়ঘণ্টা চক্কর দিয়ে জ্বালানি খরচের পর, সকাল সোয়া ৮টায় নিরাপদে জরুরি অবতরণ করে। ২৯০ যাত্রীর সবাই নিরাপদে আছেন।

এয়ারপোর্ট সূত্রে জানা গেছে, যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে পাঠানো হয়েছে। তাদের যাত্রার বিকল্প ব্যবস্থার বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

প্রসঙ্গত, গত ১৬ মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণে সক্ষম হয়। ঐ ফ্লাইটে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর