1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৭৫ বার পঠিত

সিলেটে ট্রাক চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় সে।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টায় সিলেটের শাহপরাণ থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাঈম আহমদ (১৮) শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।

তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর