1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে দরবস্ত ইউনিয়ন কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন কৃষক দলের পরিচিতি সভা।

বুধবার (২১ মে) রাত ৮টায় ইউনিয়নের স্থানীয় একস্থানে এ সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি গঠিত দরবস্ত ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দিতে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দরবস্ত ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতি গোলাম কিবরিয়া, এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও জৈন্তাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবি এম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আল মামুন, প্রবাসী অনলাইন পরিষদের যুগ্ম আহ্বায়ক বিলাল আহমদ, এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সদস্য আলহাজ্ব আব্দুল করিম, মকবুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ, নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কবির আহমদ, জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের কৃষক সমাজ আজ নানাভাবে অবহেলিত ও বঞ্চিত। কৃষকের অধিকার আদায়ে কৃষক দল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সংগ্রাম করে যাবে। তারা বলেন, সরকারবিরোধী চলমান আন্দোলনে কৃষকদের সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরিচিতি সভায় দরবস্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কৃষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর