1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে বৃদ্ধের মানহানি করায় পুলিশ সদস্য আল আমিনের শাস্তির দাবীতে মানববন্ধন

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গনিগঞ্জ গ্রামের পুলিশ কনস্টেবল জুনাইদ আহমদ আল আমিন কর্তৃক শিমুলবাঁক গ্রামের প্রবীণ মুরব্বি আজহার আলীকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও হয়রানিমূলক স্ট্যাটাস দিয়ে মানহানি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) দুপুরে উপজেলার গনিগঞ্জ বাজারে শান্তিপ্রিয় শিমুলবাঁক গ্রাম ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়, বিচার চাই, বিচার চাই, আল আমিনের বিচার চাই’ এরকম নানা স্লোগান দেন এলাকাবাসী৷

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে আজহার আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ আকিকুর রহমান বলেন, আমার বাবা একজন বয়োবৃদ্ধ মানুষ৷ এই বয়সে তাকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও হয়রানিমূলক স্ট্যাটাস দিয়ে পুলিশ কনস্টেবল আল আমিন যে মানহানি করেছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি অসুস্থ মানুষ এই ঘটনার পর থেকে আরও অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি বলেন, কনস্টেবল আল আমিন ফ্যাসিস্ট সরকারের আমলে চাকরি নিয়েছে৷ সে ফ্যাসিস্টের সহযোগী। ৫ আগস্টের পর একজন সৈরাচার পুলিশের মাধ্যমে আমার বাবার হয়রানি, মান সম্মান ক্ষুন্ন হয়েছে যা মেনে নেয়ার মতো না৷ আমি প্রশাসনের কাছে জোর দাবী জানাবো অনতিবিলম্বে পুলিশ কনস্টেবল আল আমিনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক৷ অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।

ক্ষুব্ধ এলাকাবাসী বলেন, একজন পুলিশ কনস্টেবল আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বীর যে মানহানি করেছেন তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে৷ আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে ওই পুলিশ সদস্যকে আইনের আওতায় আনা হোক।

শিমুলবাঁক গ্রামের জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ আলী, মাসুদ মিয়া, কামরুল ইসলাম, ফারুক আহমদ, জিতু মিয়া প্রমুখ৷ এসময় জেলা যুবদলের সদস্য আব্দুল মজিদ, সাবেক মেম্বার আব্দুল তালিব, নুরুল হক, শের আলী, ফরিদ মিয়া, মুক্তাদির তালুকদারসহ শিমুলবাঁক গ্রামসহ এলাকার শতাধিক মানুষজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর