1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমলো!

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম আরও কমিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সম্প্রতি বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের জারি করা পরিপত্র থেকে এই তথ্য জানা যায়।

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনতে একটি বাস্তবসম্মত এবং গ্রাহক বান্ধব ইন্টারনেট ট্যারিফ প্রণয়নে সরকারি/বেসরকারি সব ধরনের ইন্টারনেট সেবা প্রদানকারীদের (আইএসপি) জন্য বিটিআরসি কর্তৃক একটি খসড়া প্রস্তুত করে অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয় এবং পরবর্তীতে সরকার কর্তৃক ট্যারিফটি অনুমোদিত হয়।

এখন থেকে গ্রাহকদের ৫ এমবিপিএস সংযোগে ৫০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা, ১০ এমবিপিএসে ৮০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং ২০ এমবি পিএস সংযোগে মাসিক ১২০০ টাকার পরিবর্তে ১১০০ টাকা দিতে হবে।

<>ট্যারিফের শর্তে যা রয়েছে
>১. বিটিআরসির লাইসেন্সধারী সব সরকারি/বেসরকারি বিভিন্ন ধরনের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য উল্লেখিত ট্যারিফটি ১ জুলাই প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য নির্ধারিত থাকবে এবং পরবর্তীতে নতুন করে ট্যারিফ নির্ধারিত না হলে কমিশনের অনুমোদনক্রমে তা বলবৎ থাকবে। তবে কমিশন বাজার চাহিদা ও গ্রাহক স্বার্থ বিবেচনায় যেকোনো এটা পরিবর্তন করতে পারবে।
> ২. গ্রাহক সেবা ও সেবার মান নিশ্চিতে প্রয়োজনীয় শর্তসহ কোয়ালিটি অব সার্ভিস অ্যান্ড এক্সপেরিয়েন্সকে বিবেচনায় নিয়ে প্রতিটি সেবার মানদণ্ড নির্ধারণে বর্ণিত গ্রেড এ, বি, সি মোতাবেক বজায় রাখতে বাধ্য থাকবে। সব ধরনের আইএসপির ক্ষেত্রে গ্রাহক পাঁচদিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মাসিক বিল ৫০ শতাংশ দেবে, ১০ দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মাসিক বিলের ২৫ শতাংশ দেবে এবং ১৫ দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে উক্ত মাসে কোনো মাসিক বিল দেবে না।
>৩. সরকার কর্তৃক অনুমোদিত ট্যারিফের আদলে সব লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানকে কমিশন হতে প্রয়োজনীয় ট্যারিফ অনুমোদন গ্রহণ করতে হবে।
>৪. সরকারের অনুমোদিত ইন্টারনেট স্পিড সর্বনিম্ন সীম ৫ এমবিপিএস বিদ্যমান রেখে ট্যারিফের তালিকা অনুযায়ী সংযোগ রেশিও ১.৮ আনুপাতিক হারে প্রয়োজনীয় সমন্বয় করে কমিশনের অনুমোদনক্রমে গ্রাহকদের সেবা দেয়া যাবে।
>৫. কমিশন থেকে অনুমোদিত ট্যারিফ চার্জ নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং অনুমোদিত সেবা বা ট্যারিফে কোন ধরনের পরিবর্তন বা সংযোজন গ্রহণযোগ্য নয়।
>৬. ট্যারিফের বাইরে অনুমোদন ব্যতীত কোনো সেবা পরিচালনা করলে বাংলদেশ টেলিযোগাযোগ আইন অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর