1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, সম্পাদক আবদাল

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৪৬ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘সুনামগঞ্জ জেলা বাস- মিনিবাস -কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্র ১৮৬৬ এর অন্তর্ভুক্ত শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির(২০২৫- ২০২৮) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ২২ মে) সকাল ৮টায় শান্তিগঞ্জ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহন শেষ হয়।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি পদে আনারস প্রতীকে ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহ আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মোঃ গোলজার হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।

সাধারণ সম্পাদক হিসেবে চেয়ার প্রতীকে ৪৩ ভোট পেয়ে মো: আবদাল হোসেন নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী জসীম উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ ভোট। সহ-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন নইম আহমদ৷ কলস প্রতীকে ৪৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সজীব আহমদ। অপরপ্রার্থী জুয়েল মিয়া ডাব প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। হরিণ প্রতীকে ৪৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কুহিনূর মিয়া। অপরপ্রার্থী মিজানুর রহমান মাছ প্রতীকে পেয়েছেন ৩০ ভোট। ফুটবল প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ কামাল উদ্দিন।

এর আগে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো: বোরহান উদ্দিন উক্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এসময় শান্তশিষ্ট ও সুশৃঙ্খল ভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর