1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শেখ সাদীর সঙ্গে কে এই তরুণী?

বিনোদন ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২২০ বার পঠিত

ঢালিউড চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমণির প্রেমে হাবুডুবু খাচ্ছেন সংগীতশিল্পী শেখ সাদী। অভিনেত্রীর বিভিন্ন কর্মকাণ্ডে প্রেমের গুঞ্জন আরও গাঢ় করেছে। সামাজিক মাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে বেশ জোরেশোরে আলোচনা হয়েছিল।

তবে বরাবরই সম্পর্কের কথা অস্বীকার করেছেন তারা। পরীমণি-শেখ সাদীর সম্পর্কের কথা প্রথম আলোচনায় আসে কয়েক মাস আগে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পরীমণির সার্বক্ষণিক সঙ্গী হিসেবে দেখা যায় এই সংগীতশিল্পীকে। অভিনেত্রীর জামিনদারও হন তিনি।

অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই নতুন নতুন এক নারীর সঙ্গে দেখে গেল তরুণ গায়ককে। ওই নারীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিজের ফেসবুকে ছবি দুটো পোস্ট করেছেন শেখ সাদী।

সামাজিকমাধ্যমে ছবি দুটি পোস্ট করার পর নেটিজেদের কৌতূহলের অন্ত নেই। অনেকেরই প্রশ্ন তাহলে কি পরীমনির সঙ্গে সম্পর্ক ভেঙে গেল। জানা গেছে, ছবির তরুণীর নাম চাঁদ রানি দাস। যিনি ভারতীয় অভিনেত্রী, মডেল ও মিউজিশিয়ান। ওই পোস্টের ক্যাপশনে সাদী লিখেছেন ‘শুভ জন্মদিন সুন্দরী চাঁদ রানি দাস।’

এর উত্তরও দিয়েছেন ওই তরুণী। মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ধন্যবাদ হ্যান্ডসাম।’ নেটিজেনদের কেউ কেউ বলছেন, সাদীর নতুন গানের ভিডিওচিত্রের অংশ। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর