1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ: কলিম উদ্দিন মিলন

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই মুক্তির সনদ আপনারা সবার কাছে পৌঁছে দিবেন৷ বাংলাদেশের মানুষ গত সতেরো বছর কষ্ট করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, জেলে গিয়েছেন। মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল।

বুধবার (২১ মে) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার আল ফেরদৌস কমিউনিটি সেন্টারে উপজেলার পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে কলিম উদ্দিন মিলন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। যে নির্বাচনে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিবে এবং যাবে খুশি তাকে দিবে। নির্বাচন নিয়ে টালবাহানা মেনে নেয়া হবে না৷

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

কয়ছর এম আহমদ বলেন, দীর্ঘদিনের আন্দোলনে ফসল, ফ্যাসিস্টের পতন হয়েছে৷ আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি নাই। ভোটের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি৷ তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে৷ যদি নির্বাচন দিতে টালবাহানা করেন প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে বিএনপি৷ তখন আর রেহাই পাবেন না৷ তাই অনতিবিলম্ব নির্বাচনের ব্যবস্থা করেন৷

তিনি আরও বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় এলে শান্তিগঞ্জ-জগন্নাথপুর সমান উন্নয়ন হবে। এখানে কোন বৈষম্য হবে না। যদি ১৯-২০ হয় প্রয়োজনে শান্তিগঞ্জে বেশি উন্নয়ন করা হবে। আপনাদের কর্মী হিসেবে পাশে থেকে সামগ্রীক উন্নয়নে কাজ করতে চাই। শান্তিগঞ্জে শান্তি ফিরিয়ে দিতে চাই। এইজন্য সবার সহযোগীতা চাই।

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) অ্যাড. আবদুল হক, আহ্বায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, নূর আলী, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইরান উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, জেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম মুন্সি, যুবদল নেতা জাফর আহমদ, স্বেচ্ছাসেকবক দল নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম ও ছাত্রদল নেতা মানছুর আহমদ। এসময় পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওলামাদলের সভাপতি সজীব আহমদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর