1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

চা শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনমান উপযোগী মজুরি ঘোষণা করুন: বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২২২ বার পঠিত

ঐতিহাসিক ২০মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে

শুক্রবার (২৩মে) বিকেল সাড়ে ৩টায় চৌহাট্টাস্হ মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সিলেট জেলা আহ্বায়ক বিরেন সিং এর সভাপতিত্বে ও সদস্য শিপন পাল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আবুল কাশেম, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায় ও প্রণব জ্যোতি পাল,সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সিরাজ আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার মুখলেছুর রহমান, চা শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক হৃদেশ মোদি, চা শ্রমিকদের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি সবুজ তাঁতি, ছড়াগাঙ বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সদস্য রতন বাউরি প্রমূখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শ্রম সংস্কার কমিশন তার সুপারিশে সকল শ্রমিকের জন্য মর্যাদাপূর্ণ জীবনমান উপযোগী মজুরির কথা বলেছেন। চা শ্রমিকদের জন্য উন্নত মানবিক জীবন নিশ্চিত করার মধ্য দিয়েই চা শিল্পের বিকাশ সম্ভব। বক্তারা চা শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ, বসত ভিটার স্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা, ২৫মে শ্রীমঙ্গলে চা শ্রমিক কনভেনশন সফল করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর