1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযান মদসহ আটক ৬

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২০২ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট সহ ছয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলায় জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার রাত ২টা ২৫ মিনিট জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স মাদক বহনকারী দুই ব্যাক্তিকে ধাওয়া করলে মাদকের বস্তা ফেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ উদ্ধার করা বস্তা হতে কিংফিশার ৭২ ক্যান ও অফিসার চয়েজ ব্লু ব্রান্ডের ৭ বোতল বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ হাজার টাকা।

শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চেকপোস্টে একটি সিলেটগামী সাদা রংয়ে মাইক্রোবাস ( রেজি নং-ঢাকা মেট্রো -চ-১৩-৭৬১১) তল্লাশী চালিয়ে কয়েকটি বস্তা হতে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার করে। এ সময় ভারতীয় চকলেট পাচারকালে গাড়ীতে থাকা ছয়জনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাইপথে আনা চকলেটগুলো পাচারের সাথে জড়ীতের বিষয়টি তারা স্বীকার করেন। পুলিশ জানায়, আটককৃত গাড়ী সহ জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৬৭ হাজার টাকা।

আটককৃত ব্যক্তিরা হলেন- বরিশালের কোতোয়ালি থানার হারুন রশীদের পুত্র সুজন হাওলাদার (৪০), শরীয়তপুরের জাজিরা থানার মৃত সুলতান ব্যাপারীর ছেলে কামাল হোসেন ব্যাপারী (৫৫), মৃত ইছহাক ব্যাপারীর ছেলে আবু সিদ্দিক ব্যাপারী (৪৫), মৃত আইয়ুব আলির ছেলে সামসুল আলম (৫৬), আব্দুল ওয়াহাব হাওলাদারের ছেলে আব্দুল লতিফ হাওলাদার (৪১) ও মৃত নূর মোহাম্মদ কোতোয়ালের ছেলে রফিক কোতয়াল (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, বিদেশি মদ আটকের ঘটনায় পলাতক দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও চকলেট পাচারের সময় আটক ৬ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তিনি জানান, আটককৃত আসামিদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর