1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আপনাদের সন্তান হিসেবে সেবা করার সুযোগ চাই: সৈয়দ তালহা আলম

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৬২ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (ওয়াক্কাস গ্রুপ) ও কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম বলেছেন, আমি আপনাদের সন্তান হিসেবে সেবা করা সুযোগ চাই। আমি চাই সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে। এই দাবী নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা রাজনীতি করি কবরের সঞ্চয়ের জন্য। যাতে মরে গেলেও মানুষ মনে রাখে। এটাই আমাদের সম্পদ। আমরা নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করিনা। আল্লাহ অনেক দিয়েছেন। এখন বাকিজীবন মানুষের ভালোবাসা নিয়ে কাটাতে চাই। আমি নগন্য মানুষ। আমাকে আপনাদের ভালোবাসায় রাখবেন সেটাই প্রত্যাশা৷

রবিবার (২৫ মে) বিকেলে শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারে সৈয়দ তালহা আলমের সমর্থনে পাথারিয়া ইউনিয়ন জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন ছিল তখন কেউ কথা বলতে পারেন নি। কিন্তু আমরা কথা বলেছি। আমরা আন্দোলন করেছি। কিন্তু এখন অনেকে এসে নানা কথা বলবেন, আশা ভরসা দিবেন। এতদিন তাদের কোন খবর ছিল না। আমি আপনাদের আশ্বস্ত কর‍তে চাই আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হতে পারি সবাইকে সাথে নিয়েই উন্নয়ন কাজ করবো। আমি আপনাদের সাথে আত্মার সম্পর্ক করতে চাই। যে সম্পর্ক সবসময়ই বজায় থাকে।

পাথারিয়া ইউনিয়ন জমিতের সভাপতি মাওলানা শফিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, পাথারিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী তারা মিয়া, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ ও জগন্নাথপুর উপজেলা জমিয়তের যুগ্ন সম্পাদক মাওলানা শাহীনুর রহমান শাহীন প্রমুখ৷

এসময় জেলা যুব জমিয়তের সভাপতি কবির আহমদ খান, উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা শহিদুর রহমান, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, পাথারিয়া ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলামসহ ইউনিয়ন জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর