1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে জমজমাট ভূমি মেলার উদ্বোধন

জৈন্তাপুর, সিলেট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬২ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুরে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫।

রবিবার (২৫ মে) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এ মেলার আনুষ্ঠানিক কার্যক্রম। মেলার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বের হয় এক বর্ণাঢ্য র‍্যালি, যা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে ইউএনও জর্জ মিত্র চাকমা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভূমি মেলার হেল্প ডেস্ক।

এই হেল্প ডেস্ক থেকে সেবা গ্রহীতারা নামজারি, ভূমি উন্নয়ন কর, জমির খতিয়ান সংশোধনসহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত সেবা ও পরামর্শ নিতে পারবেন। মেলাটি চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুর রকিব, উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসিত বরণ দাস, শ্যামল সিংহ, বুরহান উদ্দিন ও রাশেদুল হক।

এছাড়া অনুষ্ঠানে ভূমি অফিসের নাজির বিপ্লব কুমার পাল, বিভিন্ন ইউনিয়নের ভূমি মালিক, শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
সেবার মান বৃদ্ধি ও ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে ভূমি মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকগণ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর