1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

মো: নুরুল হক, শান্তিগঞ্জ 
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮২ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ফৌজিয়া বেগম (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(২৫ মে) সকালে ডুংরিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ডুংরিয়া গ্রামের ফয়েজ আহমদের স্ত্রী৷

পুলিশ সুত্রে জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে পরিবারের সকলের অগোচরে গৃহবধূ ফৌজিয়া বেগম বসতঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এমন খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর থানার পিএসআই মামুনুর রশীদ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর