1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

শান্তিগঞ্জে পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত বাস্তবায়নের জন্য সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) দুপুরে উপজেলার শান্তিগঞ্জ বাজার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান ছাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ভুইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি ও অত্র সংগঠনের সদস্য শাহ আলম, জয়কলস ইউনিয়নের আফরোজ আলী, জমির আলী, শাহাব উদ্দিন, নিজাম উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়নের আছাব আলী, আব্দুল মন্নান, ইসমাইল আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়নের মনাই মিয়া, মাসুক মিয়া, আব্দুল মতিন, জলাল মিয়া, মুসলিম মিয়া, পাথারিয়া ইউনিয়নের মুজিবুর রহমান, হরগোপাল, রহমত আলী, ছমির হোসেন, শিমুলবাঁক ইউনিয়নের আব্দুল জালাল, হাফিজুর রহমান, রহমত আলী, আলা উদ্দিন, দরগাপাশা ইউনিয়নের আশিক মিয়া, সুজন মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের আরজু মিয়া, রাশিকুল মিয়া, মাহমুদ খান, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ছায়েদ মিয়া, বাচ্চু মিয়া, সিজিল মিয়া প্রমুখ৷ এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ একটি মীমাংসিত বিষয়। কিন্তু কিছু কুচক্রী মহল তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের পায়তারা করছেন৷ যেখানে জেলার সকল স্তরের মানুষ চান নির্ধারিত জায়গাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন হোক সেখানে তারা সেটা চান না। তারা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করছেন। আমাদের দাবী পূর্ব নির্ধারিত স্থানে আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন করা হোক৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর