1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ভূমি মেলা উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৫৬ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভূমি মেলা ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে র‍্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী সাজিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদনমোহন রায়, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর