1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

বিয়ে করতে যাচ্ছেন হিরো আলম

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৫২ বার পঠিত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মডেল আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তার টিমে মডেলিং হিসেবে যুক্ত হওয়া ইতি নামের এক তরুণিই তার পাত্রী। ইতোমধ্যেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে এবং সামনে যেকোনো সময় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

রোববার (২৫ মে) রাতে আরটিভির প্রতিনিধির সঙ্গে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা স্বীকার করেছেন।

হিরো আলম বলেন, দুজনে একসঙ্গে কাজ করতে গিয়ে ইতির সঙ্গে তার পরিচয় হয়। কাজ করতে গিয়ে তাদের মধ্যে ভালোলাগা শুরু হয় এবং এ সম্পর্ক থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়।

তিনি বলেন, মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং পছন্দ করে। আমি তাকে বিয়ে করতে চাই। সেও আমাকে বিয়ে করতে চায়। খুব শিগগিরই আমরা বিয়ে করে ফেলব। মেয়েটির বাড়ি গাজীপুর। কিন্তু ইতির বাপের নাম এখনও জানতে পারেননি হিরো আলম। সম্প্রতি হিরো আলমের সঙ্গে নতুন মডেলিংয়ে নাম লেখানো ইতি তার সঙ্গে বেশ কয়েকটি গানের ভিডিওচিত্রে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, হিরো আলমের বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে তার তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম।

এর আগে, ২০১০ সালে সাদিয়া বেগম সুমির সঙ্গে বিয়ে হয় হিরো আলমের। সেখানে আলো ও আঁখি নামে দুই মেয়ে ও আবির নামে এক ছেলেসন্তান রয়েছে তার। এ স্ত্রীর সাথেও হিরো আলমের মামলা মোকর্দমা চলমান রয়েছে। তবে তার প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছড়ির হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর