1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে মাছ ধরার অবৈধ সরঞ্জাম ধ্বংস

শান্তিগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে মাছ ধরার অবৈধ সরঞ্জাম কিরণমালা ধংস করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে উপজেলার দেখার হাওরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাছ ধরার অবৈধ সরঞ্জাম ৯শতটি কিরণমালা জব্দ করা হয়৷

এরপর শান্তিগঞ্জের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে এনে সেগুলো ধ্বংস করে দেয়া হয়৷ মাছের বংশবৃদ্ধি বিস্তারে জেলা প্রশাসকের নির্দেশনায় এমন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে মাছ মারার অবৈধ কিরণমালা জব্দের পর ধ্বংস করা হয়েছে৷ মাছের বংশবৃদ্ধি বিস্তারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে৷ যাদের কিরণমালা ধ্বংস করা হয়েছে আমরা তাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য উপজেলায় আসতে বলেছি। পাশাপাশি বিকল্প পেশায় তাদেএ উদ্বুদ্ধ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর