1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি 

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯২ বার পঠিত

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির হওয়ার নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৩ জুন সকাল ১০টায় তাকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।

সোমবার (২৬ মে) দুটি জাতীয় পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা। এর প্রেক্ষিতে ভারত থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বিচারকাজ বাধাগ্রস্ত করা এবং হুমকির অভিযোগে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে তারা।

এই অভিযোগে রোববার (২৫ মে) শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ‘আমার বিরুদ্ধে ২২৭টি হত্যা মামলা হয়েছে, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- শেখ হাসিনার এমন একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই কথপোকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি তার বলেই সত্যতা পায়। এরপরই গত ৩০ এপ্রিল তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর